Rajya sabha nomination। জঙ্গি কাসাভ-মামলার সরকারি আইনজীবী উজ্জ্বল নিকম এবার রাজ্যসভায়

Spread the love

রাজ্য়সভায় রাষ্ট্রপতির দ্বারা এবার মনোনীতদের তালিকার নয়া নাম প্রকাশ্যে এল। এই তালিকায় যেমন বিশিষ্ট আইনজীবী, শিক্ষক, রয়েছেন, তেমনই রয়েছেন দেশের প্রাক্তন বিদেশ সচিবও। হর্ষ শ্রিংলা, মীনাক্ষী জৈন, উজ্জ্বল নিকম, সি সদানন্দন মাস্টার মনোনীত হয়েছেন রাজ্যসভায় রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসাবে।ক্ষমতা বলে, রাজ্যসভায় ১২ জনকে মনোনীত করতে পারেন ভারতের রাষ্ট্রপতি। রাজ্যসভায় রাষ্ট্রপতি কর্তৃক মনোনীতদের শনিবার যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে এই বিশিষ্টদের নাম উঠে এসেছে। উল্লেখ্য, এর আগে রাষ্ট্রপতি মনোনীত সদস্যদের মধ্যে বেশ কয়েকজনের এই সদস্যপদে থাকার মেয়াদ শেষ হয়। তারপরই তৈরি হয় শূন্যস্থান। সেই শূন্যস্থান পূরণে উঠে আসে এই নামগুলি।

উজ্জ্বল নিকম- আইনজীবীদের আঙিনায় দেশের তাবড় নাম উজ্জ্বল নিকম। ২০০৮ সালে মুম্বই জঙ্গি হামলায় তিনি সরকারী আইনজীবী ছিলেন। অভিযুক্ত জঙ্গি কাসাভকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়ার সপক্ষে সওয়াল করা এই আইনজীবী একাধিক তাবড় মামলায় আইনজীবী হিসাবে অংশ নেন। ২০২৪ সালে তিনি লোকসভা নির্বাচনে মুম্বই নর্থ সেন্ট্রাল থেকে বিজেপির টিকিটে লড়েন।

হর্ষ শ্রিংলা- ভারতের বিদেশ মন্ত্রকের এক তাবড় অফিসার হর্ষ শ্রিংলা। তিনি ভারতের প্রাক্তন বিদেশ সচিব। তিনি তাঁর কর্মজীবনে আমেরিকা, থাইল্যান্ড, বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূত ছিলেন। ২০২৩ সালে ভারতের জি ২০ প্রেসিডেন্সিতে তিনি মুখ্য কোঅর্ডিনেটর ছিলেন।সদানন্দন মাস্টার- কেরলের সদানন্দন মাস্টার একজন শিক্ষক। তিনি বিজেপি সদস্য। ২০২১ সালের ভোটে তাঁকে নির্বাচনী প্রার্থী করে পার্টি। রাজনৈতিক হিংসায় কেরলের এই শিক্ষর হারিয়েছেন তাঁর পা। মাকপার সদস্যরা, কেরলে তাঁর পৈতৃক গ্রামের কাছে তাঁর দুটি পা কেটে নেয় বলে অভিযোগ। সদানন্দন একজন সামাজিক কর্মী। 

মীনাক্ষী জৈন- একজন ইতিহাসবিদ ও রাজনৈতিক শাস্ত্রে পারদর্শী হিসাবে পরিচিত মীনাক্ষী জৈন। সাহিত্য ও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের জন্য মীনাক্ষীকে ২০২০ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের গার্গী কলেজের অধ্যাপক। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *